সর্বশেষ :
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাশ্রয়ী দামে আসছে ল্যান্ড রোভার ডিফেন্ডার স্পোর্ট যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি ইরানিদের সংহতি, জমায়েতে বিস্ফোরণ নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা ‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

নিউ ইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৮, | ০৪:৪০:৩১ |

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু সালা মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার ১৬ (অক্টোবর) রাত ১টার দিকে ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইড পার্কের বাইরে ক্রিস্টি সেন্টের অদূরে হেস্টার সেন্টের সারা ডি রুজভেল্ট পার্কের কাছে এ ঘটনা ঘটে।

সালা মিয়া (৫১) ই-বাইকে করে গ্রুবহাব নামের একটি প্রতিষ্ঠানের অধীনে খাবার সরবরাহের কাজ করতেন। ছিনতাইকারী প্রথমে তাঁর মুখে ঘুষি মারে। পরে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ আহত সালাকে বেলভিউ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, সালা মিয়ার মুখে আঘাত করা হয়েছে এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি  একটি ই-বাইক চালিয়ে যাচ্ছিলেন। ছিনতাইকারী তাঁকে থামান এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়। একপর্যায়ে হামলাকারী একটি ছুরি বের করে তাঁকে আঘাত করে।

সূত্র আরো জানায়, সালা মিয়ার বাইকের পেছনে একটি ডেলিভারি ব্যাগ ছিল। হামলাকারী তাঁর বাইকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

নিউ ইয়র্ক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালের ১০ অক্টোবর পর্যন্ত সাতটি ছিনতাই বা ডকাতির ঘটনা ঘটেছে,  যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ২০২১ সালে এখন পর্যন্ত পার্কে ১৫টি হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে পুলিশ। ২০২০ সালে ১২টির বেশি ঘটনা তদন্ত করেছিল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..