✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রামেক করোনা ইউনিটে আরো ৫ মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৮, | ০৪:৩৬:৪৪ |

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

পাঁচজনের চারজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়। আর একজন করোনা নেগেটিভ হলেও তাঁর  শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতা ছিল।

মৃতদের তিনজন চাঁপাইনবাবগঞ্জের এবং রাজশাহী ও নাটোর জেলার একজন করে। মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। চলতি মাসে এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ জনের মৃত্যু হলো।

আজ সোমবার (১৮ অক্টোবর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। আজ সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১৯২টি ডেডিকেটেড শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৭৩ জন রোগী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন সাতজন। নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার বর্তমানে ৩ দশমিক ৬৬ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..