✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা চলছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৩, | ০৩:৫৬:২৭ |

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।  বুধবার সকাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়।

এদিন দুপুরে তার চিকিৎসকদের দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মঙ্গলবার বিকালে হাসপাতালে আসেন খালেদা জিয়া।  বিকাল হওয়ায় সব পরীক্ষা-নিরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।  বুধবার সকাল থেকে সবগুলো পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।

পরীক্ষা করানোর পর রিপোর্টগুলো এলে চিকিৎসক বোর্ড সদস্যরা পর্যালোচনা করবেন।  এরপর তার স্বাস্থ্যের বিস্তারিত অবস্থা জানানে হবে।

মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..