✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু, শনাক্ত কমে ৪১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৭, | ০৩:১৬:২৫ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৭৪ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে।

আজ শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষা করা হলো।

এতে আরো বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৪১৫ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে দাঁড়ালো। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৮ জন। এ সময় ঢাকায় ৯, চট্টগ্রামে ৪, খুলনায় ১, বরিশালে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..