সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

বৃষ্টির দিনে সতর্ক থাকতে করণীয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৪১:৫৬ |

হঠাৎ নামা ঝুম বৃষ্টিতে তাপমাত্রার পরিবর্তন ঘটে। যা অনেকেরই জ্বর, কাশি বা সর্দির কারণ হয়ে ওঠে। স্যাঁতস্যাঁতে পরিবেশে বাড়ে ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণের মাত্রাও।

বৃষ্টি ভেজা দিনে মশার উপদ্রব বেড়ে গেলে বাড়তে শুরু করে ডেঙ্গু জ্বরের প্রকোপও। অসাবধানতায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে।

তাই বিপদ থেকে রক্ষা পেতে বৃষ্টির দিনে কিছু বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। আসুন বিষয়গুলো জেনে নিই-

১। বৃষ্টির দিনে নানা রোগ থেকে দূরে থাকতে ঠান্ডা পানি ও খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।

২। সর্দি, কাঁশির প্রকোপ থেকে রক্ষা পেতে ভেষজ চা পান করুন।

৩। বৃষ্টির দিনে মুখে নিতে পারেন গরম পানির ভাপ।

৪। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন মধু, তুলসির পেস্ট।

৫। বাড়ির পরিবেশ যেন স্যাঁতস্যাঁতে না হয়, সেদিকে খেয়াল রাখুন।

৬। বৃষ্টি ভেজা দিনে বৈদ্যুতিক তারের দিকে বেশি নজর রাখুন। যেন এর মাধ্যমে বাড়িতে কোনো অঘটন না ঘটে।

৭। মেঘলা বা বৃষ্টিমুখর দিনে বাইরে অবশ্যই ছাতা ও রেইনকোট নিয়ে বের হন।

৮। পায়ে এমন জুতা পরা নির্বাচন করুন যেন তা ভেজা পথে পিচ্ছিল না হয়ে পড়ে।

৯। বৃষ্টি ও ঝড়ো বাতাসে বারান্দায় কিংবা বাড়ির বাইরে না দাঁড়ানোর চেষ্টা করুন।

১০। বৃষ্টির সময় কোনো ইলেকট্রনিক ডিভাইস চালু রাখবেন না। দুর্ঘটনা এড়াতে মোবাইলে চার্জ দেয়াও বন্ধ রাখতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..