সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৩৭:৫৫ |

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়ের আওতায় পড়েছে দেশ। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টিবলয় ও প্রথম মৌসুমি বৃষ্টিবলয়। যা আগামী ৩ জুন (মঙ্গলবার) রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে।

বৃষ্টিবলয়ের কারণে ঢাকায় ১৭০-২২০ মিলিমিটার, খুলনায় ১৬০-২৫০ মিলিমিটার, বরিশাল বিভাগে ১৬০-২৫০ মিলিমিটার, সিলেটে ২০০-৩৫০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ১৫০-২২০ মিলিমিটার, রাজশাহীতে ৮০-১৪০ মিলিমিটার, রংপুর বিভাগে ১৭০-৩০০ মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে ১৯০-৪০০ মিলিমিটার গড়ে বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..