সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

রাজধানীসহ সারা দেশে বৃষ্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৩১:৪৩ |

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি শুরু হয়েছ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে এমন বৃষ্টি থাকতে পারে। এছাড়া আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের চার বিভাগেই বর্ষণের সতর্কবার্তা ইতিমধ্যেই দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হয়েছে।

 

এদিকে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

চলতি মে মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপ প্রবাহ বয়ে যায়। তবে মাসের অর্ধেক সময়ের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হতে শুরু করে। শেষ সপ্তাহের দিকে এসে বৃষ্টি প্রবণতা বাড়তে থাকে। এরই মধ্যে আবার সাগরে লঘুচাপ দেখা দেয়।

লঘুচাপটি নিম্নচাপে এখন পরিণত হয়েছে তবে এ থেকে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..