সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক রাখতে গঠিত হচ্ছে শ্রমিক ব্রিগেড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৯-০৭, | ১২:০০:৪৮ |

বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য কারখানা ও প্রতিষ্ঠান ভিত্তিক শ্রমিক ব্রিগেড গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্দর, গার্মেন্টস্, ঔষধ কারখানা , সড়ক পরিবহন, সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস আদালতে ও শিল্প প্রতিষ্ঠানে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এবং বিকেল ৪টায় নারায়ণগঞ্জের আদমজি ইপিজেড মাঠে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি, শ্রমিকদল ও ২১ টি শ্রমিক সংগঠনের প্রতিনিধি নিয়ে শ্রমিক ব্রিগেড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জুলাই-আগষ্ট বিপ্লবে পরাজিত ফ্যাসিষ্ট ও তাদের দোসরদের প্রতিবিপ্লব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ত করে মাঠ পর্যায়ে চাঁদাবাজ দখলদার ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ঘোষনা করা হয়।

শ্রমিকদল এবং সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক এ্যাডভোকট শিমুল বিশ্বাস বলেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য কারখানা ও প্রতিষ্ঠান ভিত্তিক শ্রমিক ব্রিগেড গঠন করে শিল্প কল কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে ইনশাল্লাহ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..