✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গ্রেফতারি পরোয়ানা বাতিল বিষয়ে ইমরানের আবেদন নাকচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-১৭, | ১১:২৪:২৪ |

তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমস্ত্রী ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা আবেদন নাকচ করেছেন ইসলামাবাদের আদালত।

ইসলামাবাদের হাইকোর্ট শুক্রবার জানিয়েছে, ইমরান খানের বায়োম্যাট্রিক ভ্যারিফিকেশন তাদের কাছে নেই। তা ছাড়া এ বিষয়ে আদালত তাদের সিদ্ধান্ত আগেই জানিয়েছেন। একই বিষয় নিয়ে বারবার শুনানি করবেন না আদালত। খবর জিও নিউজের।

এ কারণে ইমরান খান শনিবার আদালতে হাজির হতে পারেন। বৃহস্পতিবার তার আইনজীবীরা আদালতে মুচলেকা দিয়ে বলেছেন, শনিবার আদালতে যাবেন ইমরান খান।

বৃহস্পতিবার ইমরান খানের বাড়ির সামনে শত শত সমর্থক জড়ো হয়ে তাকে গ্রেফতারে বাধা দেন।

এর আগে গত বুধবার ইমরানকে গ্রেফতারের জন্য লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল পুলিশ। পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

সমর্থকরাও ইটপাটকেল ছোড়েন। ইমরানকে গ্রেফতার করার কোনো সুযোগ পুলিশকে দেননি সমর্থকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..