✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভোলায় অসহায় মানুষকে শীতবস্ত্র দিলো ডুফা ক্লাব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-১৪, | ১০:০১:৫৮ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা ক্লাব। সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নানা কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি। তারই অংশ হিসেবে এবার ভোলার চরাঞ্চলের গরীব দুঃখী অসহায় শীতার্ত দুস্থ মানুষকে উষ্ণতা দিতে ভোলার মাঝের চরের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে ডুফা ক্লাব।

শুক্রবার সকালে কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুফা ক্লাবের সদস্য- ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লাবের সভাপতি রফিক উল্লাহ রোমেল, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, প্রধানমন্ত্রী কার্যালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ তহবিল এর সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লাবের ডিরেক্টর – টিএম নুরুল আমিন প্যারিস, খান মেজবাউল আলম টুটুল এজাবুল হক তুহিন, গাজী শেখ ফরিদ আহমেদ, আমিরুল ইসলাম আমু, জাকারিয়া আলম মামুন, মো. শাহ আলম, মো. শোয়েব আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..