✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৪, | ০৬:৪৩:০৫ |

যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই সঙ্গে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে যাওয়া হয়েছে।

লন্ডনের কিলবার্ন ও হ্যাম্পষ্টেড এলাকা থেকে নির্বাচিত লেবার দলীয় এই এমপি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে করা হয়েছে। তবে গাড়ির জানালা ভাঙলেও গাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। তবে টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ আছেন।

তিনি আরো বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিস্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যমূলক হামলা। তবে টিউলিপ বলেন, এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি এতে ভীত নন, তিনি তার কাজ করে যাবেন।

এই ঘটনার পর টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন, সেই সঙ্গে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিক এমপিকে।

২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে টিউলিপ হেনস্থার শিকার হয়েছেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে নারী রাজনীতিবিদদের ওপর নানা ধরনের হয়রানিমূলক আক্রমণ বেড়ে গেছে।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..