✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ব্যাতীত সব শীর্ষপদ বিলুপ্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-১২, | ০৬:১১:৩৫ |

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সব শীর্ষপদ আপাতত বিলুপ্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ২০ জনের ‘জাতীয় কর্মসমিতি’। এর সদস্যরা দলের কাজ দেখাশোনা করবেন। কর্মসমিতির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

কলকাতার কালীঘাটে শনিবার দলের প্রধান ও মূখ্যমন্ত্রী মমতা বৈঠক ডেকেছিলেন। সেই দলীয় বৈঠকের পর তৃণমূলের নেতা পার্থ চট্টোপাধ্যায় ঢালাও পদ বিলুপ্তির খবর জানান। তবে সরাসরি ‘শীর্ষপদের অবলুপ্তি’ কথাটা ব্যবহার না করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হলো। এর পর পদাধিকারীদের নাম নেত্রী ঘোষণা করবেন।

এ ঘোষণার অর্থ, পার্থ নিজে দলের মহাসচিব থাকলেন না। তেমনই রাজ্য শাখার সভাপতি থাকলেন না সুব্রত বক্সিও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ খোয়ালেন- অন্তত আপাতত। তবে অভিষেককে অন্যদের সঙ্গে জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছে। কাকে কোন পদ দেওয়া হবে, তা পরে স্থির করবেন দলনেত্রী মমতা স্বয়ং। কর্মসমিতি এবং পদাধিকারীদের নাম যথাসময়ে নির্বাচন কমিশনে জানানো হবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..