✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে যা বলল ইতালি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৭, | ০৪:৩৮:৫৪ |

আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে নিজেদের নারাজির কথা সাফ জানিয়ে দিয়েছে ইতালি।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

রোববার ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইও বলেন, তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়া অসম্ভব। কেননা তাদের মন্ত্রীদের মধ্যে ১৭ জন সন্ত্রাসী রয়েছে এবং নারী ও মেয়েদের মানবাধিকার অব্যাহতভাবে লঙ্ঘন করা হচ্ছে।

ইতালি বর্তমানে জি-২০ জোটের সভাপতি। এ জোট আফগানিস্তান বিষয়ে একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। পরে পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সরকার গঠন করেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। যদি গোষ্ঠীটি নিজেদের চরিত্রে পরিবর্তন না আনে, তবে স্বীকৃতি মিলবে না বলে ইতোমধ্যে বিভিন্ন দেশ জানিয়ে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..