✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-০৯-২৭, | ০৪:৩১:৫৪ |ঢাকায় অবস্থিত থাই দূতাবাস তাদের ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের কারণে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ভিসা পরিষেবা বন্ধ থাকবে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের কারণে ভিসা পরিষেবা সাময়িকভাবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর বন্ধ থাকবে। ৩ অক্টোবর থেকে দূতাবাস পুনরায় ভিসা পরিষেবা চালু হবে।
থাই দূতাবাস দুই দিনের জন্য ভিসা পরিষেবা বন্ধ করলেও ১ ও ২ অক্টোবর (শুক্র ও শনিবার) দূতাবাস বন্ধ থাকায় চার দিন পরেই পুনরায় শুরু হবে এ সেবাকার্যক্রম।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||