✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এবার ভয়াবহ বন্যার কবলে ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ১২:০১:০৯ |

ইসরায়েলে চলমান দাবানলের ক্ষতচিহ্ন শুকানোর আগেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটি। রোববার (৪ মে) থেকে দক্ষিণ ইসরাইলের বিস্তীর্ণ এলাকা টানা ভারি বৃষ্টিপাত ও তীব্র বাতাসের কারণে প্লাবিত হয়ে পড়ে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং পরিবহন ব্যবস্থায় নেমে এসেছে অচলাবস্থা।

স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার (১.৩ ইঞ্চি) এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার (০.৭ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় দেখা গেছে প্রবল বজ্রপাত ও শিলাবৃষ্টি, যা স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত করে তুলেছে।

প্লাবিত রাস্তায় জননিরাপত্তার কথা বিবেচনায় রেখে পুলিশ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ সড়কগুলোর মধ্যে রয়েছে-- মিৎজপে র‌্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত ‘রুট ৪০’, আইন গেদি থেকে হা’আরাভা জংশন এবং সেখান থেকে দক্ষিণে ইলাত পর্যন্ত ‘রুট ৯০’, হালুকিম জংশন থেকে মিৎজপে রাস্তায় ‘রুট ২০৪’ এবং ইলাত সংলগ্ন এক্সিটগুলো ‘ রুট ৯০ ও ১২’।

পুলিশ ও প্রশাসন জনগণকে বন্যাকবলিত এলাকা এড়িয়ে চলার এবং প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানিয়েছে। তারা বলেছে, এমন এলাকায় যাতায়াত ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ এবং কোনোভাবেই তা অনুমোদনযোগ্য নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..