সর্বশেষ :
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী সাশ্রয়ী দামে আসছে ল্যান্ড রোভার ডিফেন্ডার স্পোর্ট যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনিদের প্রতি ইরানিদের সংহতি, জমায়েতে বিস্ফোরণ নিখোঁজ যুবকের মরদেহ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ : ট্রাম্প প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা ‘ইরানের নারী ফুটবলাররা সত্যিকারের বীর’

গাজায় খুলেছে ৮০০ বছর পুরোনো স্কুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১০, | ১০:৪৫:১১ |

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর গাজায় আবারও শিক্ষার আলো জ্বালাতে শুরু করেছে জাতিসংঘের শিক্ষা সংস্থা। হাজারো শিশুর জন্য পুনরায় স্কুল খুলে দেয়া হয়েছে—এর মধ্যে একটি স্কুল চালু হয়েছে গাজা শহরের একটি ৮০০ বছর পুরোনো ঐতিহাসিক ভবনে, যা এখন পরিণত হয়েছে শিক্ষার নতুন আশ্রয়ে।

গাজা শহরের ঐ স্থানে স্বেচ্ছাসেবক শিক্ষকরা নিজেদের উদ্যোগে শ্রেণিকক্ষ তৈরি করেছেন। শতাব্দীপ্রাচীন এই ভবনে এখন শিশুরা বই হাতে আবারও শ্রেণিতে ফিরছে। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যে এই পুনরায় স্কুল চালুর উদ্যোগ স্থানীয় মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।

 

আল জাজিরার ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, শিশুদের মুখে আনন্দের হাসি—যেন ধ্বংসস্তূপের মাঝেও জীবনের জয়গান।

জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফারিদা শহীদ গাজার শিক্ষাব্যবস্থার পতনকে বর্ণনা করেছেন এক ভয়াবহ শব্দে—'স্কলাস্টিসাইড' (Scholasticide)

তিনি বলেন, 'এটি এমন এক পরিস্থিতি, যেখানে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, লক্ষ্যবস্তু বানানো হচ্ছে শিক্ষক ও শিক্ষাবিদদের।' 

গাজার এই পুরোনো স্কুলটির পুনরায় চালু হওয়া শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি আশা, টিকে থাকা আর ভবিষ্যতের স্বপ্নের প্রতীক। ধ্বংসস্তূপের মাঝেও শিক্ষা ফের জীবনের আলো জ্বালাতে শুরু করেছে, আর সেই আলোয় ভর করে গাজার শিশুরা স্বপ্ন দেখছে এক শান্তিময় আগামী দিনের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..