✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নতুন ওষুধ আইন পাস হচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-০২, | ১০:৩৬:৫৬ |

চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বা ব্যবহার করলে শাস্তি পেতে হবে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ অ্যান্টিবায়োটিক বিক্রি বা ব্যবহার করলে অপরাধ হিসেবে বিবেচিত হবে। এতে শাস্তির বিষয়টিও আইনে রয়েছে।’

বুধবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু রোগ ইউনিট, ডায়ালাইসিস সেন্টারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ অন্যান্যরা।

ওষুধ আইন নিয়ে মন্ত্রী আরো বলেন, ‘ওষুধ আইন নিয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে। ইতোমধ্যে তা মন্ত্রিসভায় পাস হয়ে গেছে। আশা করছি এই সংসদ অধিবেশনে না হলেও আগামী অধিবেশনে আইনটি পাস হবে।’

বক্তব্যে মন্ত্রী সিলেটের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..