✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি পেলেন নরেন্দ্র মোদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৩, | ০৮:৫৮:৫২ |

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।

২০১৯ সালে কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে অঞ্চলটির স্বায়ত্বশাসন কেড়ে নেওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই ঘটনার জেরে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়নি।

সেসময় আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আবেদন প্রত্যাখ্যান করেছিল দেশটি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবারও ভারতের তরফে মোদির বিমান যুক্তরাষ্ট্র যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। পাকিস্তান এতে সম্মতি দিয়েছে।

খবরে বলা হয়, নয়াদিল্লি থেকে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন মোদি। ভারতীয় সময় রাত সাড়ে তিনটায় তার বিমান ওয়াশিংটন ডিসির অ্যান্ড্রুজ বিমানবন্দরে নামার কথা।

টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিমানে বসে আছেন নরেন্দ্র মোদি। পাশের আসনে রাখা একটি চাকাওয়ালা সুটকেস। তার উপর রাখা বেশ কিছু ফাইলপত্র। আর মোদি মন দিয়ে তাতে চোখ বোলাচ্ছেন। হাতে কলম।

টুইটের ক্যাপশনে মোদি লিখেছেন, ‘লম্বা বিমানযাত্রার আরও একটি অর্থ কাগজপত্রে চোখ বুলিয়ে নেওয়া।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..