✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ'র পদত্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১০, | ০৮:০৩:০৬ |

ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে সৃষ্ট সমালোচনার জেরে, পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস।

গাজাসহ আরও কয়েকটি ইস্যুতেও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে। ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন টিম এবং ডোবারাহ।

বিবিসির সাবেক এক উপদেষ্টা বিবিসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করার পরই এই ইস্যুতে উত্তেজনা ছড়ায়।

এছাড়া আরেক ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ বিবিসির একটি নথি প্রকাশ করে। সেখানে জানা যায়, প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের অংশবিশেষ জোড়া লাগিয়ে ব্যবহার করেছিল বিবিসি।

গত বছর নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচার করা হয় তথ্যচিত্রটি। ভাষণ সম্পাদনার পর এমন দাঁড়ায় যে, ট্রাম্প সবাইকে ক্যাপিটল হিলে যেতে বলেছেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..