সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৯, | ০৫:০৭:৪৮ |

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আজ সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার এ বিজ্ঞপ্তি জারি করেন বলে জানা গেছে।

দুলাল তালুকদার জানান, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে জাতীয় পার্টি ও ন্যাপের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রাণ গোপাল দত্তই ছিলেন।

‘এ অবস্থায় একক প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়। যেহেতু একজন প্রার্থী, তাই আর মার্কা দেওয়ার কোনো বিধান নেই। এ অবস্থায় প্রাণ গোপাল দত্তকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর পর গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে বলে জানান এ রিটার্নিং কর্মকর্তা।

ওই আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে ৩০ জুলাই আসনটি শূন্য হয়। ৭ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করে ২সেপ্টেম্বর নির্বাচনি তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..