✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আরও ১ কোটি ভ্যাকসিন দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-৩১, | ১৯:২২:১২ |

করোনা প্রতিরোধে বাংলাদেশকে আরো ১ কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অনুদানের মোট পরিমাণ দাঁড়ালো ৩ কোটি ৮০ লাখ। সামনে আরও কয়েক লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে দেশটি।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এসব টিকা দিচ্ছে দেশটি। সোমবার (৩১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ।

দূতাবাস বলছে, সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনো টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে, তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। এ ছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে।

সরকারি হিসেব মতে, কেনা, বিভিন্ন দেশের উপহার ও অনুদান এবং কোভ্যাক্স সুবিধার মাধ্যমে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২৪ কোটি টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে রোববার পর্যন্ত দেয়া হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৮২০ ডোজ।

এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৯ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৬০৮ জন মানুষকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬২৫ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেয়া হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৫৮৭ জনকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..