✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে অ্যামাজন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-০৫, | ১২:০৮:০৯ |

খরচ কমাতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন। প্রযুক্তি খাতে জায়ান্ট কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি জানান, যাদের চাকরি যাচ্ছে তাদেরকে আগামী ১৮ জানুয়ারি থেকে জানানো হবে।

কোম্পানিটির কর্মীর সংখ্যা তিন লাখের মতো। সেই হিসাবে ১৮ হাজার কর্মী ছাঁটাই হলে অ্যামাজনের প্রায় ৬ শতাংশ কর্মী চাকরি হারাবেন। খবর- বিবিসি।

জ্যাসি বলেন, আমরা কর্মীদের ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তী স্বাস্থ্যবিমা-সুবিধা ও অন্যত্র চাকরির ব্যবস্থা করার মতো সহযোগিতা করছি।

তিনি আরও বলেন, অ্যামাজন অতীতে অনিশ্চিত ও কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিয়েছে এবং আমরা সেটা চালিয়ে যাব।

কোন এলাকার কর্মীদের ছাঁটাই করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি অ্যামাজনের সিইও। তবে তিনি বলেছেন, ইউরোপে প্রযোজ্য’ কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করবে কোম্পানি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..