✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:০২:২৩ |

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

রোববার (৪ মে) রাতে তাদের আটক করা হয়।

জিএমপি কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- মো. নিজাম উদ্দিন ও মাসুম আহমদ (দিপু)।

পুলিশের দাবি, নিজাম উদ্দিন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা। এছাড়া মাসুম কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি।

এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ঠিক কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

অন্যদিকে হামলার ঘটনার পর হাসনাত আব্দুল্লাহকে ঢাকায় নেয়া হয়েছে। এরমধ্যেই রাত ১০টার দিকে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..