✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নিজেকে নির্দোষ দাবি করলেন স্বাস্থ্যের মালেক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৯, | ০৬:২৯:৪৩ |

অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দি স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত গাড়িচালক মো. আবদুল মালেক নিজেকে নির্দোষ করেছেন। একইসঙ্গে তিনি আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে ১৩ জন সাক্ষীর জবানবন্দি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পড়ে শোনানো হয়।

আত্মপক্ষ সমর্থনে আবদুল মালেক নিজেকে নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। এই মামলায় আগামী ১৩ সেপ্টেম্বর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন।

চলতি বছরের ১১ মার্চ আদালত মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন। এর আগে ১১ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মেহেদী হাসান চৌধুরী মালেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া থেকে গত বছরের ২০ সেপ্টেম্বর মালেককে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওই ঘটনায় র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..