✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

করোনায় মৃত্যু ১৪, শনাক্তের হার ৩১.২৯ শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-২৩, | ০৭:০১:৫৮ |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০ হাজার ৯০৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টার মৃত্যু নিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মোট ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হলো। আর শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৫ হাজার ৫১ জনের। পরীক্ষা হয় ৩৪ হাজার ৮৫৪টি নমুনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয় জন পুরুষ এবং আট জন নারী। বিভাগ ভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে মারা গেছেন পাঁচ জন। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে মারা গেছেন। আর খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..