✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

করোনা: যুক্তরাজ্যে দেড় লাখ ছাড়াল মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-০৯, | ১৯:৪৬:১৪ |

যুক্তরাজ্য আবারও করোনাভাইরাসের ভয়াবহ রূপ দেখছে। দেশটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার এ তথ্য জানায় যুক্তরাজ্য সরকার।

সরকার বলছে, মহামারি শুরুর পর থেকে শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় এক লাখ ৫০ হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৩ জন। ইউরোপে করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে শুধু রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত তিন লাখ ১৫ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপির

গত সপ্তাহে যুক্তরাজ্যে সর্বোচ্চ দুই লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর দৈনিক সংক্রমণ কিছুটা কমে আসে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ৪৬ হাজার ৩৯০ জন শনাক্ত হন।

দেশটিতে করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশাল সংখ্যক মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মী সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, হাসপাতালে কর্মীদের সহায়তা করতে সেনা সদস্যদের পাঠানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..