✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকার অনুমোদন দিল সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৫, | ১১:০৯:২৪ |

চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ পালনে আর বাধা রইল না।

গতকাল মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে বলে আরব নিউজ জানিয়েছে।

এ দুটি অনুমোদনের মাধ্যমে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল। এর আগে সৌদি সরকার করোনার চারটি টিকার অনুমোদন দেয়। এসব টিকা হলো—ফাইজার বায়ো-এনটেক (২ ডোজ), অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (২ ডোজ), মর্ডানা (২ ডোজ) ও জনসন অ্যান্ড জনসন (১ ডোজ)।

২০২০ সালে করোনা মহামারি শুরুর পর হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার। ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে দেশীয় নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।

৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব।

এ জন্য শর্তারোপ করা হয়- আবেদনকারীদের অবশ্যই টিকার ডোজ সম্পূর্ণ করতে হবে এবং সৌদি আরব যেসব টিকার অনুমোদন দিয়েছে, সেসবের ডোজ নেওয়া আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এতে খানিকটা বিপাকে পড়েন বাংলাদেশসহ অনেক দেশের ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীরা।

সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যাতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, সে জন্য কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সম্প্রতি অনুরোধ জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তারা এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..