✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আইভী রহমানের প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৪, | ০৯:৫৬:৫৩ |

২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহতদের প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে নেতা কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় গ্রেনেড হামলায় নিহত এবং আহত হন কয়েক শ নেতাকর্মী। তার চার দিন পর ২৪ আগস্ট আইভী রহমান মারা যান। ১৭ বছর আগের ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে এখনও ১৫ জন পলাতক রয়েছেন। যাদের মধ্যে চার জনের খোঁজ পেতে পুলিশের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপোল ইতিমধ্যে রেড নোটিস জারি করেছে।

এ বিষয়ে তারিক সাঈদ বলেন, ১৫ আগস্টে সন্ত্রাসীদের পেত আত্মা তারেক রহমানের নির্দেশেই এমন নারকীয় হত্যার ঘটনাটি ঘটেছে। এদের বিদেশ থেকে ফিরিয়ে এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..