সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে জামায়াতও আলোচনায় বসতে রাজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৩, | ১৩:১৬:৩০ |

গণভোট এবং জুলাই সনদের যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি, তা নিজেরা বসে দ্রুত সমাধান করে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বতী সরকার।

সেই প্রসঙ্গ টেনেই জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের প্রশ্ন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে জামায়াতও আলোচনায় বসতে রাজি।

যদি উপদেষ্টা পরিষদ কিছু না করে রাজনৈতিক দলগুলোর ওপরই দায়িত্ব ছেড়ে দেয়, তবে রেফারির দায়িত্ব পালন কে করবে, সে প্রশ্নও তুলেছেন তিনি?

জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ (পিআর) বিভিন্ন দাবিতে জামায়াতের সাথে আন্দোলনরত সমমনা আট দল সোমবার (৩ নভেম্বর) দুপুরে যৌথ প্রেস ব্রিফিংয় করে, এতে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর ব্যাপারে আট দলের সবাই, জনগণ ও সরকার একমত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই চাওয়া পূরণ হবে না।

বিএনপির একেক নেতা একেক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেছেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে গণভোটের কোনও মূল্যায়ন থাকবে না।

নির্বাচন ঘিরে জামায়াত কোনও রাজনৈতিক জোট করছে না এমন দাবিও করেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের৷ নির্বাচনে সমঝোতা করে একক প্রার্থী দেয়ার কথাও জানান তিনি৷

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..