✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দ্বিতীয়বার করোনাক্রান্ত ভারতের প্রথম করোনা রোগী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১৩, | ০৬:০৫:০৩ |

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন ভারতের প্রথম করোনা আক্রান্ত রোগী। মেডিকেল কলেজের ওই ছাত্রী ২০২০ সালের জানুয়ারিতে প্রথম করোনায় আক্রান্ত হন। সম্প্রতি পরীক্ষায় তার আবারও করোনা পজিটিভ আসে বলে মঙ্গলবার (১৩ জুলাই) কেরালার ত্রিসুরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

ত্রিসুর জেলা চিকিৎসা কর্মকর্তা ডা. কে জে রিনা বলেন, ‘মেডিকেলের ওই ছাত্রী আবারও করোনা আক্রান্ত হয়েছেন। তার আরটি-পিসিআর পজিটিভ, তবে অ্যান্টিজেন নেগেটিভ। তার কোনো উপসর্গ ছিল না।’

তিনি বলেন, ‘ওই ছাত্রী দিল্লিতে পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এ কারণে তার করোনা পরীক্ষা করা হয়। আরটি-পিসিআর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাড়িতেই আছেন।’

এনডিটিভি জানায়, চীনের উহানের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী তিনি। গত বছর ছুটিতে দেশে ফেরেন। দেশে ফেরার পরদিন গত বছরের ৩০ জানুয়ারি তার করোনা শনাক্ত হয়। তিনিই ভারতের প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন।

সেসময় প্রায় তিন সপ্তাহ পর ত্রিসুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইবার তার করোনা পরীক্ষা করে ফলে নেগেটিভ আসে। ওই বছরের ২০ ফেব্রুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..