✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নিবন্ধিত ব্যক্তিরা সিরিয়াল অনুযায়ী পাবেন ফাইজারের টিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৭, | ০৮:১৩:৪৭ |

ফাইজারের টিকা নিবন্ধিত ব্যক্তিদের সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, নিবন্ধন যারা করেছেন, সিরিয়াল অনুযায়ী তারাই আগে পাবেন। ৪টি কেন্দ্রে যারা সিরিয়ালি আসবে, তারা আগে পাবেন ফাইজারের টিকা।

সোমবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে বিসিপিএস অডিটোরিয়ামে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬০০ ডোজ টিকা আগামী ১৩ জুন দেশে আসবে। এ টিকা ওই দিন থেকেই প্রয়োগ শুরু হবে। কোনো বিশেষ ব্যক্তিকে তা দেওয়া হবে না।

তিনি বলেন, কোভিডে বাংলাদেশে মৃত্যুহার অন্য দেশের তুলনায় কম। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই মহামারিকালেও জিডিপির এখন ৬ শতাংশ প্রবৃদ্ধি। সিনোভ্যাকের টিকা দেশে উৎপাদনের বিষয়েও আলোচনা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..