✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-০৫-০৬, | ১৩:১৬:০১ |করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ৭৭ বছর বয়সী রাষ্ট্রপ্রধান বৃহস্পতিবার দুপুরে টিকা নেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন। খবর বাসস ও বিডিনিউজের।
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও টিকার দ্বিতীয় ডোজ নেন। টিকা নিয়ে রাষ্ট্রপতি এই মহামারিকালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
গত ১০ মার্চ কভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মোঃ আবদুল হামিদ। গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অপফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করে শুরু হয় টিকাদান।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||