✕

সর্বশেষ :
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু পুলিশ হেফাজতে কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী মজুরি নির্ধারণে ২৩ নভেম্বর মালিকপক্ষ প্রস্তাব দেবে, আশা বোর্ড চেয়ারম্যানের রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আইসিসির বড় শাস্তির মুখে হৃদয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২১, | ১৯:১৯:১৫ |
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।

আইসিসির আচরণবিধির লেভেল-১ পর্যায়ের অপরাধে অভিযুক্ত হয়েছেন হৃদয়। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।


ঘটনাটি ঘটে জোহানেসবার্গে অনুষ্ঠিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের সময়। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান হৃদয়।

তার মতে, আরও আগেই খেলা বন্ধ করা প্রয়োজন ছিল। এ নিয়ে আম্পায়ারদের সঙ্গে অসন্তোষ প্রকাশের পাশাপাশি আক্রমণাত্মক ও অশোভন আচরণ করেন বাংলাদেশের এই ব্যাটার।

নিজের ভুল স্বীকার করে নিয়েছেন হৃদয়। ম্যাচ রেফারিদের এমিরেটস এলিট প্যানেলের সদস্য অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তিও তিনি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, গত ২৪ মাসের মধ্যে এটি হৃদয়ের প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে আনুষ্ঠানিক সতর্কতা থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

এদিকে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

সূত্র: আইসিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..