✕

সর্বশেষ :
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু পুলিশ হেফাজতে কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী মজুরি নির্ধারণে ২৩ নভেম্বর মালিকপক্ষ প্রস্তাব দেবে, আশা বোর্ড চেয়ারম্যানের রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শুটিং সেটে ২০ সহকর্মীদের জন্য রাঁধলেন সালমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২১, | ১৯:০৩:০৭ |
বলিউড সুপারস্টার সালমান খানকে পর্দায় নানা চরিত্রে দেখা গেলেও পর্দার বাইরে তার আন্তরিকতা ও সহজ-সরল আচরণও সহকর্মীদের মুগ্ধ করে। সম্প্রতি ‘মাতৃভূমি’ ছবির শুটিংয়ে প্রায় ২০ জনের জন্য নিজ হাতে খাবার তৈরি করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

শুধু রান্নাই নয়, সবার মধ্যে নিজ হাতে খাবার পরিবেশনও করেছেন তিনি। ছবিটিতে সালমানের সহ-অভিনেত্রী হীরা সোহাল সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিজ্ঞতার কথা জানান। তার কাছে সালমানের সঙ্গে কাজ করাটা ছিল স্বপ্ন পূরণের মতো।



হীরা বলেন, একদিন ছবির পুরো দল একসঙ্গে খেতে বসেছিল। সেদিন সালমান নিজেই প্রায় ২০ জনের জন্য ভেলপুরি তৈরি করেন এবং সবাইকে তা পরিবেশন করেন। খাবারের স্বাদ ঠিক হয়েছে কি না, তা-ও বারবার খেয়াল করছিলেন তিনি।

হীরার মতে, এত বড় একজন তারকাকে নিজের হাতে এতজনের জন্য খাবার তৈরি করতে দেখা ছিল অবাক হওয়ার মতো। সালমানের এই আন্তরিকতা ও বিনয় তার মনে গভীর ছাপ ফেলেছে।

শুধু খাবার তৈরি নয়, শুটিং সেটে সহশিল্পী ও কলাকুশলীদের প্রতিও সালমান যত্নশীল বলে জানান হীরা। সবার ছোটখাটো বিষয়েও খেয়াল রাখেন তিনি। তার পেশাদারি এবং কাজের প্রতি মনোযোগ থেকেও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন এই অভিনেত্রী।

হীরা আরো জানান, ছবির শুটিংয়ে যুক্ত সবাইকে ঘড়ি উপহার দিয়েছেন সালমান। কাপুর ওয়াচ কম্পানি থেকে সংগ্রহ করা এসব ঘড়ির প্রতিটির আনুমানিক দাম ২ লাখ থেকে ৬ লাখ টাকা।অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ছবিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। যুদ্ধক্ষেত্রের বাইরের সেনাসদস্যদের জীবন তুলে ধরা হয়েছে ছবিটিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..