✕

সর্বশেষ :
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু পুলিশ হেফাজতে কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী মজুরি নির্ধারণে ২৩ নভেম্বর মালিকপক্ষ প্রস্তাব দেবে, আশা বোর্ড চেয়ারম্যানের রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

হাম উপসর্গে আরও ২ মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২১, | ১৮:৩৫:৫৬ |

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও খুলনায় একজন করে মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ ও হামের উপসর্গ দেখা গেছে ৮৩১ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০ জন। এ সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬০ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..