✕

সর্বশেষ :
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু পুলিশ হেফাজতে কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী মজুরি নির্ধারণে ২৩ নভেম্বর মালিকপক্ষ প্রস্তাব দেবে, আশা বোর্ড চেয়ারম্যানের রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

জামায়াতে নেতা মিয়া গোলাম পরওয়ার

গণভোট মেনে নিলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২১, | ১৮:৩০:২৭ |

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘গণভোটের রায় না মেনে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে। সরকার গণভোট মেনে নিলে রাজপথে লড়াই করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত।’

আজ শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলপূর্বক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা নেত্রীর নেতৃত্বে প্রায় দেড় হাজার মানুষকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করেছেন। এটি মানবতাবিরোধী অপরাধ। গত ১৭ বছরে আপনারা অসংখ্য অপরাধ করেছেন। স্বাধীনতার পর তিন হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছেন। পিলখানায় সেনা সদস্যদের হত্যা করেছেন। শাপলা চত্বরে তৌহিদি জনতাকে হত্যা করেছেন। সাঈদীর রায়ের পর দেড় শতাধিক মানুষকে হত্যা করেছেন। বিভিন্ন সময়ে অন্যায়ভাবে ফাঁসি, ক্রসফায়ারসহ নানা ধরনের নির্যাতন চালিয়েছেন।

জামায়াতের এই নেতা বলেন, আজ শেষবেলায় নেত্রী নেই, অথচ নেতাদের নির্দেশে আপনারা যা দেখাচ্ছেন, তাতে পুলিশ ভয়ে পালিয়ে যাচ্ছে। রাজপথে ঢাল-সরকি নিয়ে দাঁড়িয়ে যে দৃশ্য দেখাচ্ছেন, এটি জঙ্গিবাদের চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা জামায়াতে ইসলামী, আলেম-ওলামাদের জঙ্গিবাদ বলেন। অথচ নিজেরাই এর চেয়ে ভয়াবহ কর্মকাণ্ড করছেন। গাড়ি পুড়িয়ে, বাড়িঘরে আগুন দিয়ে, মানুষ হত্যা করে কখনও মানুষের সহানুভূতি পাওয়া যায় না। 

তিনি বলেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না; সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারে না, এমপি মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগায় এবং তাদের পালিয়ে বেড়াতে হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের মন্ত্রিসভায় রাখা যায় কিনা- প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।  

তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা গ্রেপ্তারের খবর কিন্তু সরকার এবং বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে।

 মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাশ করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প কোনো পন্থা নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধীদল মিলে বিল পাশ করা। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..