✕

সর্বশেষ :
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু পুলিশ হেফাজতে কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী মজুরি নির্ধারণে ২৩ নভেম্বর মালিকপক্ষ প্রস্তাব দেবে, আশা বোর্ড চেয়ারম্যানের রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র, পাল্টা জবাব দেবে কি ন্যাটো?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২১, | ১৮:১৫:০৪ |

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় পোল্যান্ডের ভূখণ্ডে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন পড়ার ঘটনায় ইউরোপজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঘটনাটিকে রাশিয়ার পরিকল্পিত উসকানি বলে সন্দেহ করছে পোল্যান্ড সরকার। তবে এর জেরে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা আপাতত কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, গত ২০ নভেম্বর রাতে রাশিয়ার হামলার সময় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নোভি লিপোভিয়েচ ও রুদনিক নাদ সানেম এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র এবং মলোদিচ এলাকায় একটি জেটচালিত ড্রোন পড়ে। 

একটি ক্ষেপণাস্ত্র ইউরোপীয় সেনাদের সামরিক মহড়াস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আছড়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ওই রাতে ইউক্রেনে ব্যাপক হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া ৪০০টির বেশি ড্রোন ও অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে আটজন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে রাশিয়ার ‘পরিকল্পিত উসকানি’ বলে অভিহিত করেছেন। তার ধারণা, পোল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর সামরিক মহড়ার সঙ্গে সময় মিলিয়েই এই হামলা চালানো হয়ে থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, ন্যাটোর প্রতিক্রিয়া কতটা কঠোর হয়, তা যাচাই করতে রাশিয়া কয়েক মাস ধরেই জোটটির সদস্যদেশগুলোর আকাশসীমায় ড্রোন ও যুদ্ধবিমান পাঠিয়ে পরিস্থিতি পরীক্ষা করছে। এবার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সেই তৎপরতা আরও এক ধাপ এগিয়েছে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ঘটনাটিকে পোল্যান্ডের আকাশসীমার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন। যুক্তরাজ্য ও জার্মানিও রাশিয়ার এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। পোল্যান্ড অতিরিক্ত ন্যাটো সামরিক সহায়তা চেয়েছে। তবে দেশটি এখনও ন্যাটো চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ কার্যকর করার অনুরোধ জানায়নি।

ন্যাটো চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জোটের কোনও সদস্যের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না; সদস্যদেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। অন্যদিকে ৪ নম্বর অনুচ্ছেদে নিরাপত্তা হুমকির মুখে পড়লে সদস্যদেশগুলো জরুরি পরামর্শ করতে পারে।

বিশ্লেষকদের ধারণা, পোল্যান্ডের ঘটনায় এখনই ৫ নম্বর অনুচ্ছেদ কার্যকরের সম্ভাবনা কম। বরং আকাশ, স্থল, নৌ ও সাইবার প্রতিরক্ষা জোরদার করতে পারে ন্যাটো।

ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের অধ্যাপক স্কট লুকাসের মতে, সরাসরি সামরিক সংঘাতের চেয়ে রাশিয়ার সাইবার হামলা, অপতথ্য ছড়ানো এবং অন্যান্য পরোক্ষ তৎপরতাই এখন বড় উদ্বেগের বিষয়। তবে অনিচ্ছাকৃতভাবে পরিস্থিতি বড় সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..