✕

সর্বশেষ :
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু পুলিশ হেফাজতে কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী মজুরি নির্ধারণে ২৩ নভেম্বর মালিকপক্ষ প্রস্তাব দেবে, আশা বোর্ড চেয়ারম্যানের রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শত্রু বাহিনী সবসময় নজরদারিতে রয়েছে: ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২০, | ০৯:১১:১২ |

ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, শত্রু সার্বক্ষণিক নজরদারির মধ্যে রয়েছে এবং এই অঞ্চলে শত্রুর বাহিনী ও অস্ত্রের সংখ্যা সম্পর্কে ইরানের পূর্ণ তথ্য রয়েছে, আর তারা সব বৈরি পরিস্থিতিকে হুমকি হিসেবে বিবেচনা করছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বাসিজি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বলেন যে শত্রু রাজনৈতিক ও সামরিক অঙ্গনে পরাজয়ের সম্মুখীন হয়েছে, তবে তারপরও তারা কোনো অর্জন হাসিলের লক্ষ্যে সামরিক পদক্ষেপ নিতে পারে।

তিনি বলেন, ইরান কোনো হুমকিমূলক আশঙ্কাকে কেবল সম্ভাব্য হিসেবে বিবেচনা করে না। সামরিক অঙ্গনে আমরা সব আশঙ্কাকে ১০০ শতাংশ হুমকি হিসেবে বিবেচনা করি এবং সে কারণেই আমরা শত্রুর বিরুদ্ধে ১০০ শতাংশ প্রস্তুতি বজায় রাখি।

মোহেব্বি বলেন, শত্রুকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা এমনকি এই অঞ্চলে শত্রু বাহিনীর সংখ্যা, তারা যেসব বিমান নিয়ে এসেছে তার সংখ্যা ও ধরন, শত্রুর অস্ত্রের সংখ্যা, সেগুলোর অবস্থান, এসব সম্পদ দিয়ে তারা কী ধরনের অভিযান চালাতে পারে এবং তাদের কী ধরনের অপারেশনাল পরিকল্পনা রয়েছে, সবই জানি।"

তিনি বলেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় এবং অন্য দেশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করার কোনো প্রয়োজনই দেশটির নেই।

সূত্র: মেহের নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..