✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

বিরোধী দল ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ঘোষণা দিলে সমর্থন জানাব: রাশেদ খাঁন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৭:৪৯:৫৬ |

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্তমান পরিস্থিতিতে বিরোধী দল ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণা করলে এতে সাধুবাদ ও সমর্থন জানানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

আজ বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খাঁন। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:

টুঙ্গিপাড়ার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষা সেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। সামনে হয়তো নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যাবে এবং শপিংমল ও দোকানপাট খোলা রাখতে সাহস করবে না ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় নেমে আসবে শেখ মুজিবুর রহমানের শাসনামলের ন্যায় ৭৪ এর দুর্ভিক্ষ! তখন টুঙ্গিপাড়ার লোকজনই আওয়ামী সন্ত্রাসীদের খামচে ধরবে এবং বলবে যে, ভাত দে হারামজাদা নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারবো!'

বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না। গুম খুন ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। যে কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্য্য ধরে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের মোকাবিলায় সেখানকার সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় এই এলাকার মানুষ চিরস্থায়ী সমাধান পাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিলো। কিন্তু বছর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো চিরস্থায়ী সমাধান করা যাবে না।

আর এজন্য টুঙ্গিপাড়ার মানুষের মস্তিষ্কের মধ্যেই সমাধান খুঁজতে হবে। তাদের পেটে বেশি করে টান লাগলেই তারা বুঝবে যে, আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা বন্ধ করা দরকার। অন্যথায় টুঙ্গিপাড়ায় সরকার কঠোর হস্তে আওয়ামী নাশকতা দমন শুরু করলে যদি কোনোক্রমে হতাহতের ঘটনা ঘটে, সেটাকে পুঁজি করে দেশে ও আন্তর্জাতিক মহলে রাজনীতি করা হবে যে, আবারও বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে। বিএনপি সরকার সেই দায় নিয়ে রাজনীতি করতে চায় না। আওয়ামী নৈরাজ্যকে ধৈর্য্য ধরে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। বিরোধীদল বিএনপি সরকারের বিরুদ্ধে লংমার্চ তো বহু করলো, এবার হয়ে যাক না লংমার্চ টু টুঙ্গিপাড়া কর্মসূচির ঘোষণা। আমিও এই কর্মসূচিকে সাধুবাদ ও সমর্থন জানাবো, ইনশাআল্লাহ।



শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..