✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৬:৪৫:২৩ |

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আহসান হাবীব নামে এক বছর চার মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহসান হাবীব ওই গ্রামের আমজাদ হোসেন ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে আহসান হাবীব বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে স্বজনেরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..