✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

বিচ্ছেদের পরও গৌতমকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কাজল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৪:১৯:০৮ |
প্রেমে বিচ্ছেদ ঘটেছিল, দুজনই জড়িয়েছিলেন অন্য সম্পর্কে। তবু পুরোনো ভালোবাসার টানেই শেষ পর্যন্ত আবার এক হয়েছেন অভিনেত্রী কাজল আগারওয়াল ও গৌতম কিচলু। প্রাক্তন প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার গল্প শুনিয়েছেন অভিনেত্রী।

এক বন্ধুর বিয়েতে গৌতমের সঙ্গে পরিচয় হয় কাজলের। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর প্রায় ১৩ বছর আগে সম্পর্কে জড়ান তারা। তবে একসময় বিচ্ছেদ ঘটে। আলাদা হওয়ার পরও বন্ধুত্ব অটুট ছিল। দুজনই অন্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত বুঝতে পারেন, একসঙ্গে থাকাই তাদের চাওয়া।

কাজল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি। আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তার পর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’



পরে গৌতমকে বিয়ের সিদ্ধান্ত জানিয়ে কাজল বলেন, ‘আমি ওকে বলেছিলাম, এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায়। এবার আর অন্য কোনও পথ নেই।’

অভিনেত্রীর ভাষ্য, করোনা মহামারির লকডাউন তাদের সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করে। কাজের ব্যস্ততা থেকে দূরে সেই সময় একে অপরকে বেশি করে সময় দেওয়ার সুযোগ পান তাঁরা। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন দুজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..