✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

স্টার্ক, হেড, বোল্টসহ একঝাঁক তারকাকে ছেড়ে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৩:৫০:৪০ |

আইপিএলের ২০২৭ আসর সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। আসন্ন নিলামের আগে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দলগুলো। আর তাতেই দেখা গেছে, মিচেল স্টার্ক, ট্রাভিস হেড, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ারসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি।

খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশের শেষ দিন ছিল মঙ্গলবার। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ আইপিএলের নিলাম।

এবারের তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তাঁকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। একই পথে হেঁটেছে সানরাইজার্স হায়দরাবাদও। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও কাজের চাপ সামলাতে আগামী আসরে খেলবেন না ট্রাভিস হেড ও স্টার্ক।

নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্টকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। এ ছাড়া লখনউ সুপার জায়ান্টস থেকে বিদায় নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনকে।

সবচেয়ে বড় চমকগুলোর একটি চেন্নাই সুপার কিংসের তালিকায় মহেন্দ্র সিং ধোনির নাম থাকা। আইপিএল ক্যারিয়ারের ইতি টানার পর এবার দলটির মেন্টরের দায়িত্ব নিয়েছেন পাঁচবারের শিরোপাজয়ী এই অধিনায়ক।

অন্যদিকে, গত আসরের নিলামে ১৪ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাইয়ে যোগ দেওয়া প্রশান্ত ভিরকেও ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর পরই সর্বোচ্চ মূল্যের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ১৪ কোটি রুপি মূল্যের ট্রাভিস হেড।

এদিকে হাঁটুর চোটের কারণে আগামী আসরে খেলবেন না ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। তাঁকেও ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কোন দল কাকে ছেড়ে দিল

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, আমান খান, ডিন ফরেস্টার, কুলদীপ যাদব, ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, আকাশ মাধওয়াল, প্রশান্ত ভির ও স্পেন্সার জনসনসহ একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে চেন্নাই। নিলামে ছয়জন খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে দলটির। এ জন্য হাতে রয়েছে ২৮ কোটি ৫ লাখ রুপি।

মুম্বাই ইন্ডিয়ান্স: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এএম গজনফার, কেশব মহারাজ, মায়াঙ্ক মারকান্ডে ও মাহিপাল লোমররসহ বেশ কয়েকজনকে ছেড়ে দিয়েছে মুম্বাই। নিলামে নয়জন খেলোয়াড় কিনতে পারবে তারা। বাজেট ৩২ কোটি ৬০ লাখ রুপি।

দিল্লি ক্যাপিটালস: মিচেল স্টার্ক, নীতিশ রানা, বেন ডাকেট, পাথুম নিসাঙ্কা, কারুন নায়ার, রেহান আহমেদ ও দুশমন্ত চামিরাকে ছেড়ে দিয়েছে দিল্লি। নিলামে নয়জন খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে তাদের। বাজেট ৩৯ কোটি ৫০ লাখ রুপি।

লখনউ সুপার জায়ান্টস: আনরিখ নরকিয়া, আভেশ খান, ম্যাথু ব্রিটস্কি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জর্জ লিন্ডাসহ কয়েকজনকে ছেড়ে দিয়েছে লখনউ। সাতজন খেলোয়াড় কেনার জন্য দলটির হাতে রয়েছে ৪৭ কোটি ৪৫ লাখ রুপি।

পাঞ্জাব কিংস: লকি ফার্গুসন, নেহাল ওয়াধেরা, মিচেল ওয়েন ও প্রাভিন দুবেকে ছেড়ে দিয়েছে পাঞ্জাব। নিলামে ছয়জন খেলোয়াড় কিনতে পারবে দলটি। তাদের বাজেট ১৮ কোটি ৬০ লাখ রুপি।

রাজস্থান রয়্যালস: শিমরন হেটমায়ার, অ্যাডাম মিলনে, কুলদীপ সেন, তুষার দেশপান্ডে ও কিউনা মাফাকাকে ছেড়ে দিয়েছে রাজস্থান। নিলামে ছয়জন খেলোয়াড় কেনার জন্য তাদের হাতে রয়েছে ২৭ কোটি ৫ লাখ রুপি।

সানরাইজার্স হায়দরাবাদ: ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জেরাল্ড কোয়েটজি, দিলশান মাদুশঙ্কা ও জায়দেব উনাদকাটসহ বেশ কয়েকজনকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। নিলামে সাতজন খেলোয়াড় কিনতে পারবে তারা। বাজেট ৪০ কোটি ১৫ লাখ রুপি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: জ্যাকব বেথেল, রিচার্ড গ্লিসন, মানগেশ যাদব ও স্বপ্নিল সিংসহ ছয়জনকে ছেড়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। নিলামে পাঁচজন খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে তাদের। বাজেট ১৪ কোটি ১৫ লাখ রুপি।

গুজরাট টাইটান্স: ইশান্ত শর্মা, লুক উড, শাহরুখ খান, কুলবন্ত খেজরোলিয়া ও কনর এস্টারহুইজেনকে ছেড়ে দিয়েছে গুজরাট। নিলামে তিনজন খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে দলটির। হাতে রয়েছে ৮ কোটি ৭৫ লাখ রুপি।

কলকাতা নাইট রাইডার্স: আজিঙ্কা রাহানে, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, উমরান মালিক ও আকাশ দীপসহ একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা। নিলামে আটজন খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে তাদের। বাজেট ৪১ কোটি ৬৫ লাখ রুপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..