✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

রূপগঞ্জে দুই বাসে আগুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৩:৪৪:৪১ |

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোলাকান্দাইল এলাকায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির পাশে ‘মাসুমের গ্যারেজ’-এর সামনের সড়কে মেঘলা পরিবহনের দুটি বাস রাখা ছিল। রাত ৩টার দিকে পাঁচটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ১০ জন দুর্বৃত্ত সেখানে আসে। পরে তারা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয় এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাস দুটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ ও যন্ত্রাংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম বলেন, প্রতিদিনের মতো বাস দুটি গ্যারেজের সামনে রাখা ছিল। রাত সাড়ে ৩টার দিকে হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। এতে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..