✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

সাফের ফাইনাল শেষে সৌহার্দ্যের দৃষ্টান্ত গড়ল ভারত-পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১১:৩৭:৪১ |

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক সম্মানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শিরোপার লড়াই শেষে একে অপরকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় দুই দেশের ফুটবলাররা।

ম্যাচে পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ভারত। এ নিয়ে রেকর্ড ১০ম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে দলটি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে রানার্সআপ পাকিস্তানের খেলোয়াড়দের জন্য গার্ড অব অনার তৈরি করেন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের ফুটবলাররা। পদক ও ট্রফি নিতে মঞ্চে ওঠার সময় পাকিস্তানের খেলোয়াড়দের এভাবে সম্মান জানান তারা। পরে একইভাবে ভারতীয় ফুটবলারদের সম্মান জানিয়ে সৌজন্যের প্রতিদান দেয় পাকিস্তান দলও।

দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা প্রায়ই ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলে। সেই বাস্তবতার বিপরীতে মাঠের বাইরের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ নতুন করে আশার বার্তা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত না মেলানোর ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন মাঠে খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্কে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই দলের কোচের কাছেই প্রশ্ন করা হয়েছিল।

তবে দুই কোচের বক্তব্য ছিল স্পষ্ট। মাঠে দুই দলই জয়ের জন্য সর্বোচ্চ লড়াই করবে, কিন্তু ম্যাচ শেষে একে অপরের প্রতি সৌজন্য দেখাতে কোনো আপত্তি নেই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাত মেলানো বাধ্যতামূলক নির্দেশনা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ভারতের কোচ নওশাদ মুসা বলেন, 'না, এ বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। এটি ছিল প্রতিপক্ষ দলের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়। তারা যেভাবে খেলেছে, তাতে তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।'

তিনি আরও বলেন, 'ক্রিকেটের দিকে তাকালে দেখবেন, তারা অনেক ম্যাচ খেলে। কিন্তু এরপর পাকিস্তানের বিপক্ষে আমি আবার কবে খেলব, তা জানি না। সেখানে প্রতিদ্বন্দ্বিতার ধরন আলাদা। এখানে বিষয়টি ভিন্ন।'

একই প্রশ্নের জবাবে পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো বলেন, 'আমরা সব সময় বলি, ফুটবল একটি সুন্দর খেলা। এ কারণেই সারা বিশ্বের মানুষ ফুটবল ভালোবাসে। ফুটবল সব সময় মানুষকে একত্র করে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে পার্থক্য থাকলেও আমরা সবাই মানুষ। মাঠেই আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। খেলা শেষে জয়ী হই কিংবা পরাজিত হই, একে অপরের সঙ্গে হাত মেলাতে হবে এবং পরস্পরকে সম্মান জানাতে হবে।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..