✕

সর্বশেষ :
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আইসিসি ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত দোনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ? যুক্তরাষ্ট্রের প্রস্তাবের তথ্য জানালেন জেলেনস্কি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

বন্যায় গাজাবাসীর পাশে ডেনমার্ক, ৮৯ লাখ ডলার জরুরি সহায়তা ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৭:৩৯:৪১ |
গাজায় ভয়াবহ বন্যা এবং চলমান মানবিক সংকট মোকাবিলায় মোট ৮৯ লাখ মার্কিন ডলার (৬ কোটি ডেনিশ ক্রোনার) সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা 'ইউএনআরডব্লিউএ'-কে জরুরি সহায়তা হিসেবে ২ কোটি ডেনিশ ক্রোনার (৩০ লাখ মার্কিন ডলার) দেওয়া হবে।

ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, 'তীব্র শীতকালীন আবহাওয়া ফিলিস্তিনের মানবিক সংকটকে আরও প্রকট করে তুলছে। শীতের মাসগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানো আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে।'

সাম্প্রতিক ভারী বর্ষণে গাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলোতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় মূলত অর্থায়নকারী সংস্থা 'অকুপাইড প্যালেস্টাইনিয়ান টেরিটরি হিউম্যানিটেরিয়ান ফান্ড' (ওপিটি এইচএফ)-এর জন্য আরও ৪ কোটি ডেনিশ ক্রোনার (৫৯ লাখ মার্কিন ডলার) বরাদ্দের ঘোষণা দিয়েছে ডেনমার্ক।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..