✕

সর্বশেষ :
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আইসিসি ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত দোনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ? যুক্তরাষ্ট্রের প্রস্তাবের তথ্য জানালেন জেলেনস্কি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

বিয়ের আগেই ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও কনেপক্ষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৭:৩৮:০০ |
রংপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রায় চার ভরি স্বর্ণালংকার, পোশাক, প্রসাধনী ও নগদ টাকা নিয়ে উধাও হয়েছেন কনে ও তাঁর পক্ষের লোকজন।

সিলেটের হবিগঞ্জ থেকে বিয়ে করতে এসে এমন প্রতারণার শিকার হয়েছেন এক বর ও তাঁর স্বজনেরা। ঘটনাটি রংপুরজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে রংপুর নগরের 'আগামীর চাষী' কমিউনিটি সেন্টারে। বরপক্ষের অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জ থেকে বর ও বরযাত্রীরা রংপুরে পৌঁছানোর পর কনেপক্ষ তাঁদের আপ্যায়নের ব্যবস্থা করে। খাওয়াদাওয়া শেষে কনেকে সাজানো এবং স্বর্ণালংকার যাচাইয়ের কথা বলে বরপক্ষের তিন সদস্যকে সঙ্গে নিয়ে নগরের লক্ষ্মী জুয়েলার্স ও একটি পার্লারে যান কনেপক্ষের লোকজন।

অভিযোগে আরও বলা হয়, পার্লার থেকে বের হওয়ার পর অটোরিকশায় করে বরপক্ষের ওই তিন সদস্যকে নগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের রেখে কনেসহ স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে সটকে পড়েন কনেপক্ষের লোকজন।

বরপক্ষের দাবি, প্রতারক চক্রটি প্রায় চার ভরি স্বর্ণালংকার, কনের জন্য কেনা প্রায় ৭০ হাজার টাকার পোশাক ও প্রসাধনী এবং নগদ সাত হাজার টাকা নিয়ে গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কনে ও তাঁর পরিবারের সদস্যদের কোনো খোঁজ না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় বরপক্ষ রংপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন অভিনব প্রতারণার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..