✕

সর্বশেষ :
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আইসিসি ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত দোনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ? যুক্তরাষ্ট্রের প্রস্তাবের তথ্য জানালেন জেলেনস্কি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

নারায়ণগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৭:৩৪:০৬ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার সহযোগী মো. জাহিদ হাসান রনিকেও (৩০) গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে টাইগার রোলিং মিলের সামনে শিবলীর দোকানঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল মুন্সীবাড়ি এলাকার মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। অপর গ্রেপ্তার জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।

ডিবি পুলিশের এজাহার সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইলের ওই দোকানঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে রিফাতের পরিহিত কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস এবং রনির প্যান্টের বাম পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ৯০ পিস ইয়াবার মোট ওজন ৯ গ্রাম। পুলিশ প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে উদ্ধার করা মাদকের বাজারমূল্য ২৭ হাজার টাকা উল্লেখ করেছে। এ ছাড়া রিফাতের কাছ থেকে ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা সংগ্রহ করে শিমরাইল ও আশপাশের এলাকায় বিক্রির কথা জানিয়েছেন বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, ইয়াবাসহ রাকিব হাসান রিফাত ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..