✕

সর্বশেষ :
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আইসিসি ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত দোনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ? যুক্তরাষ্ট্রের প্রস্তাবের তথ্য জানালেন জেলেনস্কি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৪:৫৪:০৯ |
মাইকেল ক্যারিককে বরখাস্তের পর ম্যানচেস্টার ইউনাইটেড তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মাউরিসিও পচেত্তিনোকে। যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সময় সংবাদ সম্মেলনে কান্না ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান।

ক্লাব ‍ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। এরই মধ্যে পচেত্তিনোকে প্রধান কোচ হিসেবে চূড়ান্ত করল ম্যানইউ। আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মাঠে ফিরবে তারা। তার আগেই ওল্ড ট্রাফোর্ডে পা রাখবেন নতুন কোচ।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রধান কোচের পদ ছাড়ার পর সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি, ‘এখন কথা বলা কঠিন। আমি খুব আবেগপ্রবণ। এটা খুবই দুঃখজনক সিদ্ধান্ত, আমার কর্মজীবনের সবচেয়ে কঠিন।’

তারপরই বাস্তববাদী কণ্ঠে বললেন, ‘কিন্তু আমরা পেশাদার। আমাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি।’ 



ম্যানইউর সঙ্গে আড়াই বছরের জন্য চুক্তি করেছেন পচেত্তিনো। ২০২৯ সালের জুন পর্যন্ত তাকে নিয়োগ দিয়েছে বলে বিভিন্ন সূত্র বিবিসি স্পোর্টকে জানিয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হন পচেত্তিনো। তার অধীনে দারুণ সাফল্য পেয়েছে দেশটি। আর্জেন্টাইন কোচের মেয়াদে ৩৫ ম্যাচ খেলে ২১টি জয়, হার ১২টি। গত বছর কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে উঠেছিল যুক্তরাষ্ট্র এবং গত বিশ্বকাপে খেলেছিল শেষ ষোলোতে।

পচেত্তিনোর কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৯ সালে এস্পানিওলে। তারপর সাউদাম্পটনে যোগ দিয়ে ২০১৪ সালে তাদের ক্লাব রেকর্ড প্রিমিয়ার লিগ পয়েন্ট এনে দেন। টটেনহাম হটস্পারে পূর্ণ পাঁচটি মৌসুমে পচেত্তিনো ক্লাবকে টানা চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগে তোলেন এবং ২০১৯ সালে ক্লাব প্রথমবার ফাইনাল খেলে।

২০২১ সালে পিএসজিতে যোগ দিয়ে লিগ ওয়ান শিরোপা জেতেন পচেত্তিনো। এছাড়া ফরাসি কাপ ও ট্রফি দে চ্যাম্পিয়নস জিতে চেলসিতে যোগ দেন ২০২৩ সালে। তারপর প্রথমবার কোনো জাতীয় দলের কোচ হিসেবে যুক্ত হন যুক্তরাষ্ট্রের ফুটবলে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..