✕

সর্বশেষ :
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আইসিসি ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত দোনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ? যুক্তরাষ্ট্রের প্রস্তাবের তথ্য জানালেন জেলেনস্কি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

হরমুজে সুপারট্যাঙ্কারসহ চার তেলবাহী জাহাজে আগুন: আইআরজিসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৪:২৩:৩৮ |

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে একটি সুপারট্যাঙ্কারসহ অন্তত চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

গত কয়েক ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তেহরান। তবে জাহাজগুলোর নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী- সে বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি সামরিক বাহিনী।

ইরানের নৌবাহিনী ও আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে অন্তত চারটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দক্ষিণ হরমুজ এলাকায় আক্রান্ত একটি জাহাজ সুপারট্যাঙ্কার বলে জানিয়েছে আইআরজিসি। সুপারট্যাঙ্কার সাধারণত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান।

ইরানের দাবি, তাদের অনুমতি ছাড়া কোনও জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে নৌযান চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং সমুদ্রপথে পরিবাহিত বিপুল পরিমাণ জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে। এ পথ দিয়ে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জ্বালানি বিশ্ববাজারে পৌঁছায়। ফলে এখানে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এদিকে হরমুজ প্রণালির আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। চলতি সপ্তাহের শুরুতে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের আগের পরিস্থিতিতে আর কখনওই ফিরবে না হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলেই কেবল প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে।

গালিবাফের উল্লেখ করা দাবিগুলোর সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিষয়বস্তুর বড় ধরনের মিল রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব শর্ত মেনে নেওয়ার বিষয়ে এখনো কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের এ দাবি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে মাইন বিস্ফোরণের কারণে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..