✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৪, | ০৫:১৩:৩৮ |

বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ কোভিড সংক্রমণের রেকর্ড হয়েছে শনিবার। এদিন ২৪ ঘন্টায় বিশ্বের সব দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৩ হাজারের বেশি। মূলত ভারতে কোভিডের যে সুনামি দেখা যাচ্ছে তার কারণেই বৈশ্বিক রেকর্ড ভাঙলো। এ খবর দিয়েছে এএফপি।

খবরে বলা হয়, এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল জানুয়ারি মাসের ৮ তারিখে। এদিন বিশ্বজুড়ে শনাক্ত হয়েছিল ৮ লাখ ১৯ হাজার জন। ভারতে সর্বশেষ একদিনে কোভিড শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৭ হাজার জনের। এটিও কোনো রাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংক্রমণ।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে গত এক সপ্তাহে ৫৫ লাখ মানুষের কোভিড ধরা পড়েছে। এরমধ্যে ২০ লাখই ভারতের।

দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও হয়েছে। ২৪ ঘন্টায় দেশটিতে কোভিডে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার জনে।
বিশ্বে বর্তমানে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও তুরস্কে করোনার ভয়াবহ সংক্রমণ দেখা যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..